শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২০ জন

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ সাইফুর রহমান,
আজমিরীগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাজু মিয়া ও ডাক্তার হারুন গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জাকির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গত রবিবার (১৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পিরোজপুর গ্রামের তাজু মিয়া ও ডাক্তার হারুন গ্রুপের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল।বিকেলে উভয় পক্ষের লোকজন জমিতে বাকবিতন্ডায় জড়িয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এতে দুই পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হন। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাকির হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন পিরোজপুর গ্রামের ডাক্তার হারুন মিয়ার ছেলে ।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন বলেন, “সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।সংঘর্ষে জাকির হুসেন নামে একজন নিহত হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।”নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews