মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

ঝিনাইদহ কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুবুর রহমান।ঝিনাইদহ(জেলা)প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে উপজেলা পর্ষায়ে তামাক বিরোধী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে পরিষদের সভা কক্ষে আয়োজিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্টিত কর্মশালাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) মোফাজ্জেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজাউল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা জুন্নুরাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, গনমাধ্যমকর্মী নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম,বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা আহসান কবির , দৈনিক রানার ও দিনকালের হুমায়ুন কবির সোহাগ, উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন সৌরভ ও কালীগঞ্জ পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম প্রমুখ।
কর্মশালায় বক্তাগণ বলেন, প্রতি বছর তামাকজাত পন্য ব্যবহারের ফলে বিশ্বব্যাপী প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়। এটি ব্যবহারে নারী পুরুষ উভয়েই জড়িত। এর থেকে বেরিয়ে আসতে সরকারের আইনানুগ পদক্ষেপ বস্তবায়নে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। এ ছাড়াও কর্মশালাতে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, তামাক নিয়ন্ত্রন টাস্কফোর্স কমিটির সদস্য ও গনমাধ্যমকর্মীগরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews