শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।

বরগুনায় বাসের সঙ্গে অটোরিক্সায় মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে‌ন আরও তিনজন। শনিবার (২১ জুন) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আজিজুল ইসলাম। তিনি আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া নিহত অপরজন নারী। তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে নিহত হন অটোরিকশার ২ যাত্রী, আর আহত হন তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরগুনা স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মুহাম্মদ হানিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ পেয়েছি। যা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। এছাড়া আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যেই ইকরা পরিবহনের বাসটিকে জব্দ করেছি। এছাড়া পটুয়াখালীতে চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি, তবে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এ ঘটনা সড়ক পরিবহণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews