মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার। খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Title :

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ!

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি টাউন হল প্রাঙ্গণে এসে পথসভায় মিলিত হয়। বিক্ষোভকারীরা এ সময় “গোপালগঞ্জে হামলার জবাব চাই”, “আওয়ামী লীগের ঠিকানা বাংলায় হবে না”, “ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ” ইত্যাদি স্লোগানে মুখরিত করেন শহর।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের নির্দেশনায় সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি হবিগঞ্জ জেলা শাখার নেতা আবু হেনা মোস্তফা কামাল। পরিচালনায় ছিলেন যুগ্ম সমন্বয়ক শেখ ইফতেখার আহাদ নাঈম।
নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, আ খ ম উস্তার মিয়া তালুকদার, আসমা আক্তার, সাইফুর ইসলাম, আব্দুল্লাহ রায়হান প্রমুখ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল আজিজ, অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি, আনোয়ার হোসেন, সামীর আহমেদ রহমত, মীর দুলাল, ফজলুল করিম, মিরাজুল হক সজীব, মোঃ আরিফ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেনÑ সদর উপজেলার প্রধান সমন্বয়ক একেএম নাছিম, রুবেল মিয়া, ছায়েদুল হক, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, জিয়াউল হক মিশু, বদরুল সরকার, নাইম আজাদ তালুকদার, জুবায়ের আহমেদ, সাজন চৌধুরী, রোকন উদ্দিন তালুকদার প্রমুখ।

আবু হেনা মোস্তফা কামাল তার বক্তব্য বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এনসিপিকে নেতৃত্বশূন্য করতে হামলা চালিয়েছে।
, “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

অন্যথায় এনসিপি সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews