শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি। নাটোরের নলডাঙ্গায় ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত।  নরসিংদীর আলতাফ হোসেন এর বিরুদ্ধে অপপ্রচার নরসিংদীর জেলায় সচেতন-মহলে নিন্দা। দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় তারেক কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০নেতার বিরুদ্ধে মামলা দায়।
Title :

মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে তাহমিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ আগষ্ট ২৬) ইং সকালে পুলিশ কালিগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহতের পরিবারের দাবি, বিদেশে যাওয়ার জন্য টাকা না পেয়ে স্বামী ও তার স্বজনরা তাহমিনাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত তাহমিনা বেগম উপজেলার রামেশ্বর গ্রামের ওসমান মিয়ার মেয়ে। সাত বছর আগে বাঘাসুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে তাহির মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়, তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

নিহতের ভাই আলমগীর মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তাহমিনার বাড়ি থেকে ফোন করে জরুরিভাবে তাদের যেতে বলা হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বোনকে মৃত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর থেকেই তাহির মিয়া ও তার ঘনিষ্ঠ স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews