সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

ঘনঘন লোডশেডিং দূরীকরণ, গ্যাস সংকট নিরসন, ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয় করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জোটের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঁচ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের উচ্চমূল্য, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা দিন দিন অসহনীয় হয়ে উঠছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে লোডশেডিং নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন,বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে গ্যাস ও বিদ্যুতের সংকট, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সরকার যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনদুর্ভোগ আরও বাড়বে। জনগণের স্বার্থে অবিলম্বে লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে।

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews