মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
Title :

দিনাজপুরের বিরামপুরে প্রথমবারের মতো রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

দৈনিক খবরের কন্ঠ
মোঃআনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক সাড়ে ২ ঘটিকায় বিরামপুর পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শিব দূর্গা ও রাধাগোবিন্দ মন্দির থেকে রথযাত্রা শুরু হয় এবং বিরামপুর বারোয়ারী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির পুরাতন বাজার গিয়ে রথযাত্রাটি শেষ হয়।এই বর্ণাঢ্য রথযাত্রার আয়োজন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়।রথযাত্রা একটি হিন্দু ধর্মীয় উৎসব যা বিশেষ করে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথ টানার মধ্য দিয়ে উদযাপন করা হয়। এটি মূলত ওড়িশার পুরী শহর থেকে শুরু হলেও এখন সারা ভারত এবং বাংলাদেশেও পালিত হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় আয়োজনে মুখর হয়ে উঠে এলাকা। সকাল থেকেই ভক্তদের ঢল নামে রথযাত্রা উপলক্ষে। কাঠের নির্মিত রথে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ বসিয়ে শোভাযাত্রা বের করা হয়।

রথযাত্রায় অংশ নেন শত শত নারী-পুরুষ, কিশোর-কিশোরী এবং বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।রথযাত্রা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে বিরামপুরের হিন্দু সম্প্রদায়ের মাঝে আনন্দ-উল্লাসের জোয়ার বয়ে যায়।বিরামপুর পূর্ব জগন্নাথপুর সার্বজনীন শিব দূর্গা ও রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত অধীর ব্যানার্জী বলেন, রথযাত্রা হল ভক্তি, ঐতিহ্য ও সম্প্রদায়ের মিলনমেলা। আর রশি ধরা মানে শুধু দড়ি টানা নয়, বরং ঈশ্বরের সঙ্গে আত্মিক বন্ধনে জড়িয়ে পড়া — যা মানুষের জীবনে বিশ্বাস, শান্তি ও পুণ্য নিয়ে আসে।”এই প্রথম বিরামপুরে রথযাত্রা হচ্ছে। আমাদের জন্য এটা এক বিশাল আনন্দের ব্যাপার। আশা করি, এই আয়োজন প্রতিবছর নিয়মিত হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews