1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। কর বৃদ্ধি না করেই বিভিন্ন খাতে  সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ১৯ হাজার ৭৬৪ টাকা।

আজ রোববার (২৯ জুন) বেলা ১১টায় পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জুয়েল আহমেদ।

বাজেট অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়ের পাশাপাশি ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাবও উপস্থাপন করা হয়। প্রশাসক জানান, জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে কর অপরিবর্তিত রেখেই উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, “মোহনগঞ্জ পৌরসভার নাগরিক সেবার মান আরও বাড়ানো হবে। পৌর এলাকায় উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হব।

বাজেট ঘোষণার সময় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মোমেনুল ইসলাম,  ওসি মো. আমিনুল ইসলাম,  সাবেক মেয়র মাহবুবু নবী শেখ,  বীর মুক্তিযোদ্ধা  শামসুল হক মাহবুব, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামাতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন সবুজ, সাংবাদিকগন । এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় শহর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট উন্নয়ন, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হয়।

পৌর প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে মোহনগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি
০১৯১৯৯৬৫০৯৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট