সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
Title :

শিবপুরে সরকারি টাকা জালিয়াতি মাধ্যমে উত্তোলন গ্রেফতার দুই।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ ‎নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন পি আই ও অফিসে সরকারি প্রকল্প কাবিখা/টিআর এর ১৯১ টি বিলের মধ্যে ৮১ টি বিলের প্রেক্ষিতে আনুমানিক ৫২,৭৮,০০০/- (বায়ান্ন লক্ষ আটাত্তুর হাজার টাকা) জালিয়াতি করে উত্তোলন করা হয় বলে শিবপুর উপজেলা প্রশাসন কর্তৃক জানা যায়। ‎উল্লেখ্য, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার গত ১৫/০৬/২০২৫ টি আর/ কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দিলে বাজেট না থাকায় ৮১ টি বিল ২৬/০৬/২০২৫ ইং তারিখে বিলগুলো ভাউচার হয়।বিষয়টি নরসিংদী জেলা এন এস আই কর্তৃক অবগত হলে অত্র কার্যালয় পক্ষ থেকে ২৮ থেকে ৩০/০৬/২০২৫ ইং তারিখ বিষয়টি গোপনে অনুসন্ধান করা হয়। উক্ত গোপন অনুসন্ধানে প্রাথমিকভাবে পি আই ও অফিসের ২ জন কর্মচারী ১/ তুহিন,পদবি- অফিস কার্য সহকারী (প্রজেক্ট), ২ / আশিক, পদবি- পিয়ন (আউটসোর্সিং), এদের জালিয়াতি পূর্বক সরকারি টাকা উত্তোলনের প্রমান পাওয়া যায়। ‎এন এস আই এর গোপন অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত প্রমানাদি (ব্যাংকের সিসিটিভি ফুটেজ),উক্ত অফিসের কর্মচারী আশিক,পদবি- পিয়ন (আউটসোর্সিং) এর স্বীকারোক্তি ইত্যাদি সহ বিভিন্ন তথ্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। ‎পরবর্তীতে এন এস আই প্রদত্ত প্রমানাদি ও বিষয়বস্তু পর্যবেক্ষণ পূর্বক পি আই ও অফিসের অভিযুক্ত উক্ত দুই জনকে জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক সরকারি টাকা জালিয়াতি পূর্বক আত্মসাৎ করার অভিযোগে গত দিবাগত রাত ১২:৩০ মি‌নি‌টে শিবপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটক করেন।
অদ্য ১/৭/২৫ ইং বিকাল ২ টায় পুলিশ আটককৃত পি আই ও অফিসের দুই জনকে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা কাবিখা/টিআর প্রকল্পের আত্মসাৎকৃত ৫২,৭৮,০০০/- টাকার মধ্যে ৫২,০০,০০০/- টাকা পুলিশের নিকট জমা দেয় বলে জানা যায়।
আত্মসা‌তের বিষ‌য়ে শিবপুর সোনালী ব‌্যাংক শাখা ব‌্যাবস্থাপক মোহাম্মদ শ‌ফিকুল ইসলাম জানান,পি আই ও অ‌ফি‌সের অ‌ফিস সহকা‌রি তু‌হিন ব‌্যাং‌কে টাকা উ‌ত্তোলন ক‌রে নি‌য়ে যান,কিন্তু উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার‌ টাকা নেয়ননি ব‌লে জানায় তু‌হিন,সে ব‌লে ব‌্যাং‌কে ব‌্যা‌লেন্স নেই । প‌রে ইউ এন ও তু‌হিন‌কে পুন:রায় টাকার জন‌্য ব‌্যাং‌কে পাঠাই‌লে সে ব‌লে ব‌্যাং‌ক কর্মকর্তা টাকা আত্মসাৎ ক‌রে‌ছেন ম‌র্মে দোষা‌রোপ ক‌রেন । ইউ এন ও স‌্যারও আমা‌কে বি‌ভিন্নভা‌বে হয়রানী ক‌রতে থা‌কেন । প্রকৃতপ‌ক্ষে পু‌রো ঘটনাটা বে‌রিয়ে এ‌সে‌ছে নরসিংদীর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা এন এস আই এর তদার‌কি‌তে । ‎এ বিষয়ে এন এস আই মোঃ রেজাউল করীম বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন, ডায়রি নং ২১ তাং ১/৭/২৫ ইং। এছাড়া ও জাতীয় গোয়েন্দা সংস্থা ( দুদক) উক্ত ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews