শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

গোয়াইনঘাটে নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মানববন্ধন!

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

ইকবাল হোসেন ইমন বিশেষ প্রতিনিধ: গোয়াইনঘাট||

শ্রমিকদের নিরাপত্তা ও অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে বৃহস্পতিবার ৩ জুলাই বিকাল ৫ ঘঠিকার সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া নদীর কিনারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আব্দুল আলীম শেখের সভাপতিত্বে গোয়াইনঘাট নদী ও পরিবেশ বাচাওঁ আন্দোলন কমিটির সভাপতি আজমল হোসেন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন নদী ও পরিবেশ বাচাওঁ আন্দোলন গোয়াইনঘাট ও নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন প্রশাসনের নাম বলে প্রত্যেক নৌকা থেকে পাঁচ হাজার টাকা আদায় করে একটি চাঁদাবাজ চক্র। এমনকি গোয়াইনঘাট থেকে ছাতক পর্যন্ত পাঠিয়ে দেওয়ার জন্য নিরাপত্তার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। প্রতিবাদ করলে সিন্ডিকেট বাহিনীর হাতে লাঞ্চিত হতে হয় নৌ শ্রমিকদের।

সারী ১ এর ইজারাদার কামরুল ইসলাম চৌধুরী ইজারার নামে গোয়াইনঘাটের নৌজান জগতের ক্যাডার দিলকাস বাহিনীর মাধ্যমে নৌকা থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকদের জিম্মি করে কোটি কোটি টাকা আদায় করা হয়।

ইতিমধ্যে দিলকাসের নামে বিভিন্ন গণমাধ্যম ও পত্র পত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হলেও প্রশাসনের উদাশীনতা জনমনে প্রশ্ন তৈরি করেছে।

লুনি গ্রামের মৃত মোবাশ্বের আলীর পুত্র খাইরুল ইসলাম এর মাধ্যমে একটি লাটিয়াল বাহিনী গঠন গোয়াইনঘাটের নৌ-পথকে জিম্মি করে রাখা হয়েছে। অনতিবিলম্বে খাইরুল গংদের গ্রেফতার ও ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ রক্ষা করে নৌশ্রমিকদের জীবনমান নিশ্চিত করতে হবে। নতুবা গোয়াইনঘাট সহ সারা দেশে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন থারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews