শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

বিএনপি ও আ:লীগের সংঘর্ষে দুপক্ষের আহত ১৫!

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে দোকান ও বসতঘর দখল করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৫ জুলাই) ০২:০০টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পীরের বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় ইটাচকি গ্রামের বাবুল মিয়া ও খলামাধব গ্রামের আলা উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে ঘন্টাব্যাপি এ সংঘর্ষ হয়েছে।

জানা গেছে এর আগে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে বেলা ০১:০০ টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে চলে যাওয়ার পর পরই আবারও সংঘর্ষ জড়িয়ে পরে দু’পক্ষ।

উপজেলার টেংনাগুল গ্রামের জামাল মিয়া জানান, বিগত আওয়ামী লীগের আমলে দীর্ঘ দিন থেকে আমাদের ১০ টি দোকান ঘর জোরে দখল করে রেখেছে আওয়ামী লীগের আলা উদ্দিন ও তার লোকজন। তিনি বলেন কোর্টের আদেশ পেয়ে আমরা দোকানে আসতেই আমাদের উপর হামলা চালায় তারা। তাদের হামালায় আমাদের পক্ষের ৫-৬ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

এ ঘটনার অভিযোগ অস্বীকার করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিনের ছেলে রুবেল আহমদ জানান, আমার চাচা আপ্তাব উদ্দিনসহ কয়েকজন দলিল মূলে ওই জায়গার বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে তারা এ জায়গা ভোগদখল করে আসছেন। গত কিছু দিন আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিলেট এই জায়গার সত্ব সমাধানের জন্য উভয় পক্ষকে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার জন্য আদেশ দেন।কিন্ত, এটা না করে বাবুল মিয়ার পক্ষের লোকজন জোরে আমাদের দোকানে ও ঘরে সন্ত্রাসী হামলা চালায়। তাদের এই হামলায় আমাদের পক্ষের অন্তত ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন।আহতরা বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার এসআই ও রুস্তমপুর ইউনিয়নের বিট অফিসার রকিব খান বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত দুটি পক্ষের মধ্যে বাজারের দোকান ঘর নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ১৪৪ ধারায় মামলার বেরিকেড আদেশ হয়েছে। বাদী ও বিবাদীদের উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিলাম। আমরা চলে আসার পরেই উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পরে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, শুনেছি পীরের বাজারের কয়েকটি দোকানঘর নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পূর্বেই খবর পেয়ে বিট রুস্তমপুর বিট অফিসার রকিব খান সঙ্গী ও ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন।

পরবর্তীতে পুলিশ চলে আসার পরই দু’পক্ষই আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে
জামিল আহমদ বাদী হয়ে থানার লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews