সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন
Title :

সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন!

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে।

আজ রোববার (১৩ জুলাই) সকালে নগরীর কাজির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হোটেল কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর।

পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনাটি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক দৈনিক খবরের কন্ঠ কে বলেন, আমরা আসামীদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews