শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

বিরামপুরে ইউপি সদস্য ধর্ষণের মামলায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার!

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মো:আনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল অভিযুক্ত ইউপি সদস্যকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য হলেন বিনাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ নুর ইসলাম নূর।পরে তাকে বিরামপুর থানা হেফাজতে এনে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে, জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পেশায় একজন হোটেল কর্মচারী এবং স্থানীয় গুচ্ছগ্রামে বসবাস করেন।
গত ৪ জুন রাত ৯টার দিকে কাজ শেষে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সে সময় অভিযুক্ত ইউপি সদস্য মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে ভুক্তভোগী বাড়ি ফিরে যান এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।চিকিৎসা প্রতিবেদনে জানা যায়, তার শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঘাতের চিহ্ন ছিল।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩ ও ২০২০) এর ৯(১) ও ৯(৪) ধারায় দায়ের হয়েছে।
এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।
বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা সনদ, আঘাতের ছবি ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সংযুক্ত রয়েছে।
সাক্ষীদের মধ্যে রয়েছেন হোটেল মালিক ফরিদা বেগম, ভুক্তভোগীর স্বামী মনছের আলী, স্থানীয় মোছাদ্দেক ও মাসুদ রানা, এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।ভুক্তভোগীর পরিবারও দ্রুত বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews