শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

ভালুকায় একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা!

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

তাইয়েব ইবনে ফারুকী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালি এলাকায় একই পরিবারের তিনজনকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা বেগম (৭) এবং ছেলে নিরব (২)। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রোববার রাতে। ঘটনার পর থেকে নিহতের দেবর নজরুল ইসলাম পলাতক রয়েছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দেড় মাস আগে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালি এলাকার ফাইয়ুম মিয়ার দুই রুমের একটি বাসা ভাড়া নেন। রফিকুল ইসলাম কাঠালি এলাকার রাসেল মিলে চাকরি করতেন এবং নজরুল ইসলাম অটোরিকশা চালাতেন।

রোববার রাত আটটার দিকে রফিকুল ইসলাম কাজের জন্য বাসা থেকে বের হয়ে যান। পরদিন সকালে ডিউটি শেষে বাসায় ফিরে এসে দেখেন, বারান্দার গেটে তালা লাগানো। অনেক ডাকাডাকির পরও ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় তিনি বাসার মালিক ও তার স্ত্রীকে ডেকে আনেন। পরে তারা বারান্দার দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান—রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম, কন্যা রাইসা ও পুত্র নিরবকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতদের লাশ খাটের উপর পড়ে ছিল।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা এবং রক্তমাখা বিছানার চাদর উদ্ধার করে।

এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ বা স্থানীয়রা। নিহতদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের সন্তু মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews