সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

নিরাপদ সড়কের দাবিতে বিরামপুরে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান  

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ারুল কবীর স্বপন বিরামপুর দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে নিরাপদ সড়কের দাবিতে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জাগ্রত যুব সংস্থা।

গত (২০ আগস্ট) বুধবার সকাল ১০টায় বিরামপুর ঢাকা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

তাদের মূল দাবিগুলো হলো—

১. দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত মহাসড়ক দ্রুত সংস্কার করতে হবে।
২. একটি বিকল্প বাইপাস সড়ক নির্মাণ করতে হবে।
৩. বিরামপুরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাস টার্মিনাল স্থাপন করতে হবে।
৪. বিরামপুর কলাবাগান থেকে কলেজ বাজার পর্যন্ত গতিসীমা নির্ধারণ করে প্রয়োগ করতে হবে।
৫. বাস নির্দিষ্ট স্থানের বাইরে কোথাও থামতে পারবে না।
৬. বেপরোয়া অটোরিকশা ও ভ্যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।
৭. ট্রাফিক বক্স স্থাপন ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে।
৮. শহরের ভেতরে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ২৫ কিলোমিটার নির্ধারণ করতে হবে।
৯. সড়ক পারাপারের জন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে।
১০. সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন— সাবেক পৌর কমিশনার শওকত আলী, বিজুল কামিল মাদ্রাসার ডক্টর মুহাদ্দিস এনামুল হক, সরকারি কলেজের উপাধ্যক্ষ অপু, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, ঢাকা মোড় টুয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক রফিকুল ইসলাম সরকার, পজেটিভ বিডি নিউজের প্রকাশক ও সম্পাদক মোর্শেদ মানিক, প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল, বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিঞা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews