1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল ব্যাবসায়ীর বাড়ীতে হামলা স্বর্নালংকারসহ নগদ টাকা লুট, নারীসহ ২ জন আহত। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তি পূর্ণ ভোটগ্রহন সম্পন্ন হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরির্শন,কঠোর নিরাপত্তায় র‍্যাবের ব্রিফিং।  বিএনপি সরকার গঠনে দেশের মানুষ নিরাপদ থাকবে : মেজর শরীফ ঘোড়াঘাটে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান। নরসিংদীর- তিন শিবপুর পুটিয়া বাজার সংলগ্নে ধানের শীষ মার্কার সমর্থনে ওঠান বৈঠক অনুষ্ঠিত। আজমিরীগঞ্জে ধানের শীষের পক্ষে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত  ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় হেলপার নিহত। গোপালগঞ্জে পরকীয়ার জেরে মায়ের বিরুদ্ধে ০৩ বছেরর শিশু সন্তানকে হত্যার অভিযোগ ঘোড়াঘাটে পিঠা উৎসব ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

লালমনিরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ অনুষ্ঠিত!

 

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

৯ দফা দাবিতে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

শনিবার ( ৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকারীরা জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর বাংলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হাফিজ চত্ত্বর এলাকা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক হাফিজ চত্ত্বরে এসে অবস্থান নেয়। এর ফলে মহা সড়কের দুপাশে শতাধিক গাড়ী চলাচল প্রায় ২ঘন্টা বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবক এসেছেন। তাঁরা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। দু-একজন ছাতা আনলেও এক-তৃতীয়াংশ আন্দোলনকারী মাথায় পলিথিন বেঁধে বৃষ্টিতে বিক্ষোভ করছেন।

তবে এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোন তৎপরতা দেখা যায়নি । শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে লালমনিরহাট সদর উপজেলার মিশন মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাণারে শত শত ছাত্র রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলমান ছিলো।

এ সময় শিক্ষার্থীরা ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট