1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

রামগড়ে আদিবাসী নারীকে গণধর্ষণের প্রতিবাদে মহালছড়িতে সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা মহালছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাতে রামগড়ের পাতা ছড়ায় আদিবাসী নারীকে গণধর্ষণ ও রাঙামাটির বনরুপার সলক মার্কেটে ২য় শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টাকারিকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মহালছড়ি আদিবাসী ছাত্র সমাজ।

২৪শে আগস্ট শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি মহালছড়ি আবাসিক বিদ্যালয় থেকে শুরু হয়ে মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে কৃঞ্চ চাকমার সঞ্চালনায় তুষন চাকমা সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন তুলি চাকমা,এছাড়াও বক্তব্য রাখেন প্রগতি চাকমা, আদর্শী চাকমা উপস্থিত আদিবাসী ছাত্র সমাজ মহালছড়ি।

বক্তারা বলেন, পাহাড়ি মেয়েদের ধর্ষণের ঘটনাটি পার্বত্য চট্টগ্রামে আজ প্রথম নয়। এসব ঘটনা বহু আগে থেকে সংঘটিত হয়ে আসছে। এসব ঘটনায় প্রশাসন থেকে সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় এসব ঘটনা অপরাধীরা বারবার ঘটনার করার সাহস পাচ্ছে। বক্তারা আরো বলেন, তারা আশাবাদী যে, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রশাসন উক্ত আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে।

এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সরকার রদবদল হলেও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ এখনো নিরাপত্তাহীনতায় রয়েছে। নিপীড়ন – নির্যাতনের শিকার হচ্ছে। বিশেষ করে পাহাড়ি মেয়েরা এখনো নিরাপদ নয়। বক্তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রশাসনের কাছে পাহাড়ি মেয়েদের তথা দেশের সকল মেয়েদের অতিদ্রুত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট