1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে শতাধিক নেতাকর্মীদের নিয়ে আহমেদ আলী মুকিবের ধানের শীষের প্রচারণা।  স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের পক্ষে ভোটের প্রচারণা।   গোয়াইনঘাটে মালয়েশিয়া প্রবাসী জুবের আহমদ’র স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা বাহুবলে টমটম চালক কাশেম হত্যা মামলার আসামী গ্রেফতার। হবিগঞ্জে,১১ দলীয় জোটের জামায়েতের প্রার্থী কাজী মহসিন আহমেদ সমর্থনে প্রচারণা অনুষ্ঠিত। মোহনপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে মায়ের মাথায় আঘাত পাংশায় বারোপল্লী মহাশ্মানে কালীপ্রতিমা ভাঙচুর শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান। মাধবপুরে অবৈধ ভাবে মাটি উত্তোলনে মোবাইল কোর্টে আড়াই লাখ টাকা জরিমানা। নরসিংদীর শিবপুরে ধানের শীষ মার্কার উঠান বৈঠকে ভোট চাইলেন আব্দুল্লাহ আল মামুন।

সুন্দরগঞ্জে আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আউশ ধানের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থ বছর খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধানের (উফশী) সমলয় চাষাবাদ কার্যক্রমের ব্লক প্রদর্শনীতে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি ব্লকের কৃষক সাদা মিয়ার শস্য কর্তন করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরেরর আয়োজনে মঙ্গলবার উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবিরের সভাপতিত্বে কৃষক সাদা মিয়ার বাড়ির উঠানে মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র মনিটরিং এবং রির্পোটিং স্পেশালিষ্ট মো. আজিজুর রহমান, কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, এসএপিপিও সাদেক হোসেন, উপজেলা প্রেক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, কৃষক সাদা মিয়া প্রমূখ। পরে যন্ত্রের সাহায্যে ধান কর্তন উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট