1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

বিরামপুর মহাসড়কে ট্রাকের সাথে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

 

মো:আনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর-বিরামপুর মহাসড়কে চলন্ত ভ্যানের সাথে সিলিন্ডার বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গণেশ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এঘটনায় বাবুল হোসেন (৫৫) নামের এক ভ্যান চালক আহত হয়।আহত বাবুল হোসেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার(৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ দিকে দিনাজপুর-বিরামপুর মহাসড়কের টাটকপুর ঈদগাঁও মাঠ নামক এলাকায় এ ঘটনা ঘটে। সিলিন্ডার বোঝায় ট্রাকের সাথে অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত গণেশ বিরামপুর পৌরশহরের বনখনজা এলাকার চয়ন রায়ের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় গ্যাসের সিলিন্ডার বোঝায় একটি ট্রাক ফুলবাড়ির দিকে যাচ্ছিল।একই সময় বিপরীত দিক থেকে একটি ভ্যান যাত্রীসহ বিরামপুরের দিকে আসতে ছিল। ভ্যানগাড়ি এবং ট্রাকটি টাটকপুর ঈদগাঁও মাঠ নামক এলাকার পৌছিলে মুখোমুখি সংঘর্ষ এ দূর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী গণেশ রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যানের চালক বাবুল হোসেনকে স্থানীয়রা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এবিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় গণেশ রায় নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বাবুল হোসেন নামের এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবারের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট