বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটাচ্ছে । গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান। বাহুবলে পুটিজুরিতে অবৈধ বালু উত্তোলনে, যুবকের এক বছরের কারাদণ্ড । মোহনগঞ্জে এডহক কমিটির সভাপতি বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত। নেত্রকোনার মোহনগঞ্জে মন্দিরে মন্দিরে বৃক্ষরোপণ কর্মসূচি। বাগেরহাটে বনফুল সমবায় সমিতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন। কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় নুর ইসলাম চৌধুরীকে ফেনী জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান।
Title :

বাগেরহাটের মোংলায় বিদেশি মদসহ মাদক কারবারী আটক!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের মোংলায় ২৯ বোতল হুইস্কিসহ (বিদেশী মদ) সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোংলাথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মোঃ আজিজুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে মোংলা পৌর শহরের শামসুর রহমান সড়কের চিহ্নিত মাদক কারবারী মোঃ আব্দুর রহিমের (৫৫) ভাড়া বাড়ীতে অভিযান চালায় পুলিশ,
এ অভিযান পরিচালনার সময় তার ঘর থেকে ২৯ বোতল হুইস্কি উদ্ধার করা হয়, এবং ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছেএ মাদক কারবারীকে। মাদক কারবারী মোঃ আব্দুল রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মোঃ মজিবুল হকের ছেলে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত হুইস্কির মূল্য ২ লাখ টাকার আপ ,এ ঘটনায় মোংলায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে,
তিনি আরো বলেন, মাদক নির্মুলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews