বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সাতছড়ি উদ্যানে নিয়ে শাশুড়িকে হত্যা: জামাতার যাবজ্জীবন কারাদণ্ড। গোপালগঞ্জে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদে গাছের চারা রোপণ করেন মনজুর এলাহী এমপি। গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নবীগঞ্জ নিরীহ পরিবারের উপর হামলা-ভাঙচুরের অভিযোগ,পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা ধর্মঘর ইউনিয়নে চিকিৎসক পদায়ন ও অসহায় ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের দাবিতে স্মারকলিপি
Title :

গোপালগঞ্জে ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা ( প্রতিনিধি গোপালগঞ্জ)
গোপালগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর ২০২৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিকির বাজার এবং সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার শিকির বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. হাদিউজ্জামান ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং বাংলাদেশ মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় সততা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে তিনটি ফার্মেসিকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ), ৪০(গ) ও ৪০ (ঘ) ধারা লঙ্ঘনের বিষয় উঠে আসে। সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেছে বলে অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কোটালীপাড়া উপজেলার শিকির বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফউল আরেফিন।

গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় অভিযান

পরিচালনা করেন নাদাল হক ।
উপজেলার শিকির বাজার এবং সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, কোটালীপাড়া উপজেলার শিকির বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মো. হাদিউজ্জামান ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং বাংলাদেশ মেডিকেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় সততা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এতে তিনটি ফার্মেসিকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ (খ), ৪০ (গ) ও ৪০ (ঘ) ধারা লঙ্ঘনের বিষয় উঠে আসে। সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেছে বলে অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কোটালীপাড়া উপজেলার শিকির বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফউল আরেফিন। গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন নাজমুল হক স্বপন, এনডিসি। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের গোপালগঞ্জের ড্রাগ সুপার মো. ফজলুল হক এবং পুলিশ প্রশাসনের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থ রক্ষা, ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews