1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

দোয়ারাবাজারের বাংলাবাজারে বিএনপির মিজান গ্রুপের কর্মী সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোঃমনির উদ্দিন
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ ) সংবাদদাতা!!!

আজ সন্ধ্যায় দোয়ারা বাজারের বাংলাবাজারে বিএনপি’র( মিজান গ্রুপের) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ১ নং বাংলাবাজারের বিএনপির ( মিজান গ্রুপের) স্থানীয় নেতৃবৃন্দ। আব্দুল আজিজ,খোরশেদ আলম,আব্দুল মনাফ,কামরুল ইসলাম,শারফুল আলম, এবং প্রত্যেক ওয়ার্ডের যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দল এর সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ। বক্তব্যে জনাব আব্দুল আজিজ বলেন বিগত সময়ে বিএনপির নেতাকর্মী লাঞ্ছিত বঞ্চিত এবং মামলা হামলায় দিন পার করেন। উনি ২০১৮ সালের নির্বাচনের কথা তুলে ধরে বলেন ছাতক দোয়ারায় মিজান চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে আসেন এবং নির্বাচনের দিন মাত্র ১ ঘন্টায় ভোট পান ১লক্ষ৩৭ হাজার। তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা হয়। প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলনের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। বিএনপিকে শক্তিশালি করার লক্ষে সবাইকে মাঠে কাজ করার আহবান জানান এবং আগেও রাজপথে ছিলেন এখনও আছেন ভবিষ্যতে মাঠে থাকবেন। আজকের কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে শুরু হলো দোয়ারাবাজারের বাংলাবাজারে প্রথম কর্মী সম্মেলন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট