রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।
Title :

হবিগঞ্জের বাহুবলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার!

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট!

হবিগঞ্জের বাহুবলে মাসুক মিয়া (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের রামপুরের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান।

নিহত মাসুক মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রামপুর গ্রামের রমেশ বাবু নামের এক ব্যক্তি ধানের জমিতে সার দিতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তিনি বাড়িতে এসে মুরুব্বি ও স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবগত করেন।

পরে ইউপি সদস্য বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

বাহুবল মডেল থানা পুলিশের এসআই সোহেল মাহমুদ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বলেন, ‘মরদেহটি পচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে হত্যা করে ধানখেতে ফেলে রেখে গেছে কেউ।

আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি।

নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews