
পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)
গোপালগঞ্জে খুলনা থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপালগঞ্জের চেচানিয়াকান্দি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খুলনা থেকে গোপালগঞ্জের দিকে আসার পথে প্রাইভেটকারটি চেচানিয়াকান্দি ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের স্থানীয় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, আঘাত গুরুতর না হওয়ায় মৃত্যুর আশঙ্কা নেই। তবে প্রাথমিক চিকিৎসা দেওয়া অব্যাহত রয়েছে।