সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান।
Title :

বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল, থানায় অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোস্তফা গাজী (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জে শেখেরচর এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেরুরচর ইউনিয়নের শেখেরচর পূর্বপাড়া এলাকায়। ওই এলাকার জোসনা বেগম একই গ্রামের কাপতুল শেক এর বিরুদ্ধে এ অভিযোগ করেন।

ঘটনায় জানা যায়, কাপতুল শেক জোরপূর্বক জায়গা দখল করা নিয়ে ইতোপূর্বে বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছিল। দখলকারীরা জোরপূর্বক জমিদখল ছাড়াও ভুক্তভোগী জোসনা বেগম কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ দাখিলের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশ বৈঠকে দলিলপত্র যাচাই করে জোসনা বেগমের জায়গার সীমানা নির্ধারণ করে কাপতুল শেক এর দখলকৃত জমি ছেড়ে দেওয়ার কথা বলেন। তাৎক্ষণিক ছেড়ে দিলেও পরবর্তীতে সেই জায়গা আবার তারা দখলে নিয়ে নেয় এবং জোৎস্না বেগম কে হুমকি দিয়ে আসছে।

এজাহার সূত্রে জানা যায়, রবিয়ার চর মৌজার আরএস খতিয়ান ১৩০১/ ১৩০২, দাগ নং ১৬৫৫৮/১৬৫৬৩/১৬৬২৬/১৬৫৬৫ ২৮ শতক ও ১০২০০/১১৮১৫ নং দাগে ১ একর ৮৮ শতক জমি দান সূত্রে প্রাপ্ত হয়ে জমিতে চাষাবাদ ও ভোগ দখল করেন। তৎসূত্রে জানা যায়, কাপতুল শেক জমিটি চাষাবাদের জন্য জোসনা বেগমের নিকট থেকে বর্গা নিয়ে আর জমির দখল ছেড়ে দেয় না। সম্প্রতি কাপতুল শেক এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওই জমি দখলে করে ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ বিষয়ে অভিযুক্ত কাপতুল শেক বলেন, এই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে, ওই জমির মালিক আমি।

ভুক্তভোগী বলেন,কাপতুল সেক প্রভাবশালী হওয়ায় থানা পুলিশকে ম্যানেজ করে জোরপূর্বক আমার জমি দখল করেছেন। আবার তিনি আমার বিরুদ্ধে আদালতে মামলাসহ থানায় একটি মিথ্যা অভিযোগও দায়ের করেছেন এ ঘটনায় ভুক্তভোগী জোসনা বেগম জীবনের নিরাপত্তা চেয়ে জায়গাগুলো দখলমুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews