1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ভূয়া মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে রাষ্ট্রের টাকার অপচয় করেছে আওয়ামী! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন গত ১৮ বছর এই দেশে হাজার হাজার প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। রাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও প্রাপ্ত ভাতা পর্যন্ত পায়নি তারা। অথচ মুক্তিযুদ্ধ করেনি এমন ভূয়া মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট এবং ভাতা দিয়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাষ্ট্রের টাকার অপচয় করেছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোংলা ও রামপালের নির্যাতিত অসহায় মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দিগরাজ সর্বজনীন কালী মন্দির মাঠে এসময় নির্যাতিত অসহায় ২২ জনের হাতে সন্মাননা স্মারক ৩৫ জনকে অর্থ সহায়তা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা।

মোংলা উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মান দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সুপরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের আদর্শ, মূল্যবোধ ও গণতন্ত্রকে নস্যাৎ করতে অপতৎপরতা চালিয়েছে। আওয়ামী লীগ এ দেশে গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নের প্রধান প্রতিবন্ধক ছিল। আওয়ামী নেতাদের উচিত ছিল তাদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের হত্যাকারীরা আজ দেশ ছেড়ে পালিয়েছে। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে এখন ভারতে আশ্রয় নিয়েছে তিনি। গত ১৬ বছর খুনি হাসিনা প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। তাই দেশ স্বাধীনে অংশ নেওয়া প্রকৃতদের ফ্যাসিস্ট হাসিনার কাছে কোন মূল্য ছিলনা।

মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা দলের সভাপতি এম ডি আকবর আজাদ, মোংলা পৌর বিএনপির নেতা এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, ইমান হোসেনসহ অসংখ্য নেতা কর্মিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট