1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!

রামপালে স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

 

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপাল উপজেলা স্কাউটস এর ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্কাউটসের খুলনা জেলা স্কাউটসের সহসভাপতি শেখ হায়দার আলী বাবু। বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মো. আসাদুল কবির, বাগেরহাট জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠিত কাউন্সিল সভায় সর্বসম্মতভাবে পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীকে সভাপতি, প্রধান শিক্ষাক তাপস পালকে কমিশনার ও মাওলানা আ. খালেক কে সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট রামপাল উপজেলা স্কাউটসের কমিটি গঠন করা হয়। পদাধিকার বলে সহসভাপতিরা হলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস,এ আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা মকবুল হোসেন ও হায়দার আলী মোল্যা। যুগ্ম সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হয়েছেন প্রধান শিক্ষাক ইজাদুল হক।
গ্রুপ প্রধান সভাপতি সদস্যরা হলেন, পেড়িখালী পি,ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংকর কুমার শিকদার, ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হায়দার আলী, হাজী এনায়েতুল্লাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা আ. কাদের, প্রধান শিক্ষিকা শাহনেওয়াজ বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট