বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার। খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়! কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ,ভেঙে লোকালয়ে ঢুকছে পানি,অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। গোপালগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Title :

পানছড়িতে মিনিবার ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিনঃ(পানছড়ি )খাগড়াছড়ি প্রতিনিধিঃপানছড়িতে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের চমৎকার এক ফাইনাল। ৯’ডিসেম্বর (সোমবার) বিকাল তিনটা থেকে উপজেলার আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে আইয়ুব নগর যুব সংঘ।

জানা যায়, উপজেলার স্থানীয় খেলোয়াড়দের নিয়ে টুর্ণামেন্টের আয়োজন করেছিল পাইলট ফার্ম যুব সমাজ। ৯ ডিসেম্বরের স্বপ্নের ফাইনালে অংশ নেয় আইয়ুব নগর যুব সংঘ বনাম কলাবাগান ফনিক্স ক্লাব। ফাইনালে দর্শকের করতালিতে মাঠ ছিল মুখরিত। নির্ধারিত সময়ে খেলা ছিল দুই দুই গোলে সমতা। পরিশেষে খেলা গড়ায় ট্রাইবেকারে। এত আইয়ুব নগর ৪-১ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছৈয়দ এম.এ বাশার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহজাহান কবির সাজু আইয়ুব নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন ইমন, পাইলট ফার্ম যুব সমাজের সভাপতি সাইদুল আলম, ক্রীড়া সংগঠন কাউছার আলম ও আবদুল করিম প্রমুখ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews