1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!

কোম্পানীগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

আশরাফ উদ্দীন || কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ |

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (০৩ জানুয়ারি) বিকাল ০৫ টার সময় উপজেলার টুকের বাজার অটোরিকশা স্ট্যান্ডের সামনে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজমান আলী(২২) কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গ্রামের সুরুব আলীর পুত্র।আহত মোটরসাইকেল আরোহীর নাম শাওন (২১) ।সে একই গ্রামের আমির আলীর পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, ভোলাগঞ্জ থেকে আসা পাথরবাহী ট্রাককে ওভারটেক করার সময় অটোরিকশার সাথে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আরো ১জন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপায়ের আল মাহমুদ বলেন, ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট