মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

মহালছড়ি সেনা জোনের শীতবস্ত্র ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

উত্তম চাকমা (মহালছড়ি প্রতিনিধি):

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় মানবিক সহায়তার অংশ হিসেবে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
০৪ জানুয়ারি (শনিবার ২০২৫ইং) মহালছড়ি জোনের আওতাধীন চৌংড়াছড়ি হেডম্যান পাড়া জুনিয়র হাই স্কুলের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও, স্থানীয় দুই শতাধিক দুঃস্থ ও হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি শীতার্ত ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সেনাবাহিনীর মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ সালেহ্ আল হেলাল, পিএসসি উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন। এদিকে শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও শীতার্ত জনগণ মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জোন কমান্ডার বলেন, ধারাবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে সেনাবাহিনী সুবিধা বঞ্চিত এলাকার শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ জনগণের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চৌংড়াছড়ি হেডম্যান পাড়া এলাকায় শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হলো। আরও জানান, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারায় শুরু থেকেই পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে। আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারনের পাশে ছিল, আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews