1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মে দিবস উপলক্ষে চালক সমবায় সমিতির বর্ণাঢ্য র‍্যালি। গোয়াইনঘাটে পাগলা কুকুরের তাণ্ডব: বিদ্যালয় ও বাজারে আতঙ্কে সাধারণ মানুষ। বাগেরহাটে জামায়াত নেতার ঘের দখল মাছ ও ধান লুট অভিযোগ। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত। নরসিংদীর একাধিক ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। লালমাইয়ে মাসিক আইন – শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বজ্রপাতে বাবার মৃত্যু ছিটকে গিয়ে প্রাণে বাঁচলো শিশু।

বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে গণভোটের রায় বাস্তবায়ন,জ্বালানি সংকট নিরসন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ১১ দলীয় ঐক্য বাগেরহাট জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ০২ মে(শনি বার) বিকালে বাগেরহাট শহরের রেল স্টেশন চত্বরে জমায়েতের মাধ্যমে উক্ত কর্মসূচি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর ১১ দলের হাজার হাজার নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে শহরের আলিয়া মাদ্রাসা মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে। ১১ দলীয় ঐক্যের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহর পরিচালনায় ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর সংসদীয় আসন থেকে নির্বাচিত গণমানুষের নেতা মনজুরুল হক রাহাদ এমপি। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরো বক্তব্য রাখেন এনসিপির বাগেরহাট জেলা সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা সভাপতি মুফতি মাওলানা রমিজ উদ্দিন,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মিজানুর রহমান মল্লিক,বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি মাওলানা রুহুল আমিন সহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত সমাবেশ ও মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়বুর রহমান,কচুয়া উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম ও বাগেরহাট পৌর আমির মাওলানা শামীম আহসান সহ প্রমুখ নেতৃবৃন্দ।এছাড়া উক্ত বিক্ষোভ সমাবেশ
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম বলেন, “বিগত ত্রয়োদশ জাতীয় সংসদও গণভোট নির্বাচনে জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষে রায় দিয়েছিল।কিন্তু বর্তমান বিএনপি সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে উক্ত গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গন রায়কে অবমাননা করেছে। গণ রায়কে অবমাননা করে নিকট অতীতে দেশে কোন সরকার বেশিদিন টিকে থাকতে পারে নাই। এদেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ পুনরায় তা প্রতিহত করবে।” তিনি অবিলম্বে জুলাই সংস্কার পরিষদ গঠনপূর্বক গণভোটের রায় বাস্তবায়ন সহ জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও দ্রুত জন দুর্ভোগ লাঘবের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট