1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত। হবিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযুক্ত বিজয় মিয়া গ্রেফতার। কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণের জন্য প্রশিক্ষণ। পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ। নাটোরের বনপাড়া পৌরসভার প্রায় ২৭কোটি টাকার বাজেট ঘোষনা। মাদকমুক্ত ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান।  পানছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ফাযায়েল ও মাসায়েল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব-৯, হবিগঞ্জ।

শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন

এ তথ্য জানান।তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের মোবাইল সাপোর্ট টিম কাজ করছে। এ টিমের মাধ্যমে পশুর হাটে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয়

ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, হাট এলাকায় সক্রিয় অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমার চক্রের তৎপরতা রোধে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে হাট-বাজার ও মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ, টিকিট

কালোবাজারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। র‍্যাব-৯ এর পক্ষ থেকে কুরবানির পশুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট