রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান। বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান কে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি।
Title :

পানছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত!

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ হেলাল উদ্দিন
পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা পানছড়ি ফুটবল এসোসিয়েশন আয়োজিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ জানুয়ারী (সোমবার) বিকেলে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য বেলা ২টা থেকেই হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে উপজেলা মাঠে।

দর্শকভরা মাঠে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত খেলাটি ছিল দারুণ উপভোগ্য।
বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ ৩-০ গোলে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আহবায়ক শাহেদুল ইসলাম সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো: তোফাজ্জল হোসেন।

বিয়া বাঁশি একাদশের শরীফ মাহামুদ ছোটন সেরা গোলরক্ষক ও জুবাইর ইমন টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews