1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ২৬শে মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সভা ও দূর্যোগ বিষয়ক র‍্যালী অনুষ্ঠিত।  চট্টগ্রাম শীতাকুন্ড জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার। মাধবপুরে ১কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় জিরা ও চশমা জব্দ। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান!

আইনি প্রতিকার না পেয়ে লামা প্রেসক্লাবে সাবেক আইনজীবীর সংবাদ সম্মেলন”

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

জাবের আলী, স্টাফ রিপোর্টার।

অদ্য ১৯/০১/২০২৫ইং আইনি প্রতিকার না পেয়ে লামা আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বৃদ্ধ আইনজীবী এডভোকেট জনাব মমতাজুল ইসলাম লামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন। গত ১৪/০১/২০২৫ ইং লামা উপজেলার ৩০৬নং ফাইতং মৌজায় কিছু জবর দখলকারী কর্তৃক বৃদ্ধ আইনজীবীর ভোগ দখলীয় R/২৩৪০ নং হোল্ডিং এর ১.৮০ একর জমিতে নির্মিত বাগানবাড়ি ভাঙচুর ও মূল্যবান বৃক্ষরাজি লুটতরাজ করে মর্মে অভিযোগকারী বাদী হয়ে গত ১৫/০১/২০২৫ ইং বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১জনের নাম উল্লেখ করে এবং ১০/১৫ জন অজ্ঞাত নামার বিরুদ্ধে এক অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ খানা এফআইআর হিসেবে গ্রহণ করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালত লামা থানাকে নির্দেশ প্রদান করেন। কিন্তু অদ্যাবধি আইনি প্রতিকার পেতে বিলম্ব হওয়ায় অভিযুক্তরা আরো অনেক মূল্যবান বৃক্ষ লুটপাট করে নিয়ে যায়। নিরুপায় হয়ে বৃদ্ধ আইনজীবী জনাব মমতাজুল ইসলাম লামা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি অতি দ্রুত অভিযোগ খানা এফ আই আর হিসেবে গ্রহণ করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি উত্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট