1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ!

গোপালগঞ্জে ছাত্রলীগের মারধরে সমন্বয়ক আহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় নি*ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।

হামলায় এক সমন্বয়কের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে উত্তপ্ত বশেমুরবিপ্রবি ক্যাম্পাস। বেশ কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে।

হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এ ঘটনা ঘটে।

বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকরী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ শনিবার পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় সোহাগসহ বিশ্ববিদ্যালয়ের অনন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালায়। এসময় সমন্বয়ক ওমর শরীফ আহত হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ক্যাম্পাসের ভেতর যায়নি। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট