1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ!

কপিলমুনিতে খেয়াঘাট দখলে কেন্দ্র করে   ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

 

পাইকগাছা খুলনা প্রতিনিধি ”
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি- কানাইদিয়া খেয়াঘাট দখল নিতে জালালপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মফিদুল হক লিটুর সন্ত্রাসী বাহিনীর খেয়া ঘাট দখল দিতে আসলে বাধা দেওয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে চারজনকে জখম করে বাড়িতে লুটপাট চালিয়েছে অস্ত্রধারীরা। এসময় খেয়াঘাটের দুই পারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে এলাকা শুন্য হয়ে যায়। চাইনিজ কুড়ালের আঘাতে আহতরা হলেন, শিল্পী বেগম, স্বামী শেখ ফারুক, আসমা বেগম ও নাজমা বেগম। নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত লোকজন ও খেয়াঘাট ইজারাদার জানান, রবিবার সন্ধ্যায় প্রায় অর্ধশত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘাট দখল নিতে আসে। বাধা দিতে গেলে অস্ত্র বের করে গুলি করতে উদ্যত হয়। ভয়ে পাশ্ববর্তী লোকজন চলে যায়। জীবন ভয়ে(ইজারাদাররা) আমরা ঘাট ছেড়ে দুরে অবস্থান করি। সেই সুযোগে আমাদের বাড়িতে থাকা মহিলাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে লুটপাট চালায়। ঠেকাতে গেলে ইজারাদার শেখ ফারুকে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এসময় দুইটি বাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণ সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে বলে জানা গেছে। এসময় আহতদের উদ্ধার করে প্রথমে কপিলমুনি প্রাইভেট ক্লিনিকে পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। এব্যাপারে জানতে চাইলে জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, আমি বাইরে আছি, কিছু জানিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট