শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশের আইজিপি। নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সেলিম আহমদ (সাগর)কে ঘিরে আলোচনা! গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২! মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজি বিভাগে ব্যাপক অনিয়ম। গোপালগঞ্জে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম গোপালগঞ্জে চরম উত্তেজনার মধ্য দিয়ে পালিত হচ্ছে লকডাউন কর্মসূচি লালমাইয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।  পানছড়িতে নির্বাহী অফিসার কে বদলি জনিত বিদায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান। মাধবপুরে চা-বাগানের বিরুদ্ধে সংবাদ প্রকাশে, চাঁদাবাজির নাটক সাজিয়ে সাংবাদিককে পুলিশে সোপর্দ,
Title :

খুলনার দাকোপে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক! 

  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা

খুলনায় দাকোপ উপজেলায় অস্ত্রসহ ৩(তিন) সন্ত্রাসীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড। রোববার (০২ ফেব্রুয়ারি) ভোরে দাকোপ উপজেলার কালিনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার মো. ইয়াসিন মোল্লা (৪০), মো. সোহরাব সানা (৬০) ও মো. সিরাজুল সানা (৩০)। তাদের বিরুদ্ধে অস্ত্রের মহড়া, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৫টার দিকে খুলনার দাকোপ উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে এলাকার চিহ্নিত দুর্ধর্ষ তিন সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কালিনগর বাজার-সংলগ্ন ইউনিয়ন পরিষদের একটি পুরাতন ভবনে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় একনালা পাইপ গান, একটি চাইনিজ কুড়াল ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে এলাকায় মাছের ঘের দখল করে আসছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একাধিক মামলাও রয়েছে। এদিকে উদ্ধার হওয়া পাইপ গান, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানা পুলিশে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews