1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন বিদায় মুহূর্তে স্কুলের পক্ষ থেকে অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা জ্ঞাপন। এস এম জিলানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন  কোটালীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল । নরসিংদীর শিবপুরে এখন দুর্নীতি মুক্ত হবে -এমপি মনজুর এলাহী । জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষ  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ,  নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ,গ্রেপ্তার হিরো আলম নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখাতে,শহরে জেলা প্রশাসকের বাজার তদারকি। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করায় ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর। গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব আরিফ -উজ-জামানের ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন।

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খান ওরফে সেলিম খান (৭৫) গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের পূর্ব মোহাম্মদপাড়া এলাকার নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পূত্র সন্তান ও দুই কণ্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে জেলা শহরের মোহাম্মদপাড়া জামে মসজিদে প্রথম জানাযা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সি। জানাযার নামাজে বীর মুক্তিযোদ্ধারা এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ শরীক হন। পরে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নিজ গ্রাম পারকুশলীর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুম্মা দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারীক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুম শওকত আলী ওরফে সেলিম খানকে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট