বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট সিলেট :
উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়েছে। আজ বাদ জুমআ দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকী ও নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ বিলাল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন কুমার অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোয়াইনঘাট উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, বর্তমান সভাপতি মঞ্জুর আহমদ, অফিসার ইনচার্জ গোয়াইনঘাট থানার প্রতিনিধি উত্তম, বাজার পরিচালনা কমিটির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক হিফজুর রহমান বাবুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমীর উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা এম জে কাওসার, রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি নোমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান সুজন, নৌ পরিবহন শ্রমিক কমিটির সভাপতি আলীম উদ্দিনসহ অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সাংবাদিকরা প্রশাসনের শুভাকাঙ্ক্ষী। আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করে সত্য প্রতিষ্ঠায় কাজ করবো।” তিনি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন কার্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে মোঃ বিলাল উদ্দিন বলেন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করবে এবং এলাকার সমস্যা-সম্ভাবনা ও উন্নয়ন চিত্র গণমাধ্যমে তুলে ধরবে। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে পেশাগত মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন গোয়াইনঘাট থানা মসজিদের ইমাম। বক্তারা আশা প্রকাশ করেন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews