বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের দেওরগাছ স-মিল থেকে অবৈধ সেগুন কাঠ উদ্ধার। মাধবপুরে স্কুলের পাঠদান ও ফিডিং কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ। নলডাঙ্গায় আম গাছের সাথে অটো গাড়ির ধাক্কা, আহত ৫ পানছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতিয়াইনে দাদন ব্যবসায়ী নানুর সুদের ফাঁদে নিঃস্ব শত পরিবার! শাহপুর বন বিটে গভীর রাতে গাছ চুরি: ট্রাক্টরসহ ২ চোর আটক। বাহুবলের মিরপুরে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন
Title :

সৌদি যাবে খুলনার ইলিশ, আশাবাদী রপ্তানিকারকরা!

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

তারিকুল ইসলাম আলভী,খুলনা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছর ভারতে উপহার হিসেবে ইলিশ রপ্তানি করা হলেও এবার তার আগে সৌদি আরবে ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। মৎস্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকেই মধ্যপ্রাচ্যের দেশটিতে ইলিশ রপ্তানি শুরু হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সৌদি বাজারে ইলিশের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া সম্ভব হবে।

গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৪৮টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে এবং একটি প্রতিষ্ঠানকে ২০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেই রপ্তানির ফল আশানুরূপ হয়নি বলে জানা গেছে। গেলো বছর রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ৯৪ মেট্রিক টন ইলিশ ভারত পাঠাতে সক্ষম হয়, যা মূলত বেনাপোল স্থলবন্দর হয়ে গিয়েছিল।

অন্যদিকে, খুলনার ৪নং ঘাটস্থ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গত অর্থবছরে ১৯৪ মেট্রিক টন ইলিশের লেনদেন করেছে, যার মধ্যে দেশের অভ্যন্তরেই ১০০ মেট্রিক টন বিক্রি হয়েছে।

চলতি মৌসুমের জন্য খুলনার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক মো. মাসুদ জানিয়েছেন, ইলিশ আহরণ পরিস্থিতি অনুযায়ী রপ্তানির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে সৌদি আরবের বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ইতোমধ্যে বিনিয়োগ শুরু করেছেন।

জুলাই থেকে বঙ্গোপসাগর ও এ অঞ্চলের নদ-নদী থেকে ইলিশ আহরণ শুরু হবে। এ উপলক্ষে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোরের মোকামগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে কুয়াকাটা মোকাম থেকেও মৌসুমের শুরুতে ইলিশ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মৎস্য মন্ত্রণালয় ও রপ্তানিকারকদের প্রত্যাশা, সৌদি আরবে ইলিশ রপ্তানি করে ভালো লাভ করা সম্ভব হবে এবং বাংলাদেশের রপ্তানি খাত আরও সমৃদ্ধ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews