মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,
Title :

খুলনায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি!

খুলনায় এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত শাওন মণ্ডল খুলনার তেরখাদা উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের ছেলে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ভুক্তভোগী ২১ বছর বয়সী এক মুসলিম তরুণীর সঙ্গে প্রায় ২-৩ বছর আগে ফেসবুকের মাধ্যমে শাওন মণ্ডলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ১২ মার্চ সকালে ওই তরুণী বাসযোগে ভোলা থেকে খুলনায় আসেন। শাওনের সঙ্গে যোগাযোগ করলে সে তাকে তেরখাদায় যেতে বলে। নির্ধারিত স্থানে পৌঁছালে শাওন তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে আসে। সেখানে শাওন তরুণীকে কুপ্রস্তাব দেয় এবং জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে।

ঘটনার পর ভুক্তভোগীর স্বজনরা ভোলা থেকে খুলনায় এসে গভীর রাতে থানায় মামলা করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শাওন মণ্ডলকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews