1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম: কাগজে-কলমে কেনাকাটা, বাস্তবে মালামাল শূন্য বিদ্যালয় পাইলটিং পর্যায়ে রাজবাড়ীতে ফ‍্যামিলি কার্ড বিতরণ। নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত। দিনাজপুর চিরিরবন্দরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি অনুষ্ঠিত।  ঘোড়াঘাটে প্রি ক্যাডেট পরিচালক ও কারখানার মালিককে ৪০ হাজার টাকা ১ মাসের কারাদন্ড প্রদান।  বুধন্তী ও চান্দুরার ইফতার মাহফিলে ব্যারিস্টার রুমিন ফারহানার আগমন। দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় আখের আলী কে খানসামা উপজেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাসচাপায় মটরসাইকেল আরোহী মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা গোলাম জিলানী

সুনামগঞ্জের দিরাইয়ে নিকটা ত্মীয়ের জানাযা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর( তরুন যুবক)মৃত্যু হয়ে, শুক্রবার ২১ শে মার্চ বেলা ৩ ঘটিকায় দিকে দিরাই পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দিরাই মদনপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দাহাটি গ্রামের ফয়জুর রহমানের ছেলে তৌফিকুর রহমান (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত যুবক সিলেটে তার মামার জানাযা নামাজ শেষে আরেক মামাকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যুগে দিরাই ফিরছিলেন। বেলা ৩ টার দিকে দিরাই আনোয়ারপুর পয়েন্টে অপর আরোহীকে নামিয়ে তিনি বাসস্ট্যান্ডের দিকে যেতে থাকেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রুজেল পরিবহন নামের একটি বাস মোটরসাইকেল কে মুখোমুখি চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দিরাই ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিন্টু কুমার দাস তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক সড়ক দূর্ঘটনায় যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট