1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

ভারতীয় কাপড়ের ক্রয় রশিদ না থাকায় ৫৫ হাজার টাকা জরিমানা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় কাপড়ের ক্রয় রশিদ না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা শহরের সড়কবাজার এলাকায় কাপড়ের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা গেছে, কাপড়ের পাইকার ও খুচরা দোকানগুলো বিদেশি কাপড় কেনার প্রমাণ হিসেবে রশিদ দেখাতে না পারায় কত টাকায় কেনা এবং শুল্ক দিয়ে বৈধভাবে আনা হয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সড়ক বাজার এলাকার শাড়ি বিচিত্রাকে ২০ হাজার টাকা, কমলালয়কে ২০ হাজার এবং ইলোরাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইফতেখারুল আলম রিজভী বলেন, ঈদকে কেন্দ্র করে কাপড় ব্যবসায়ীরা যেন গ্রাহকের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মুনাফা না করেন এবং চোরাই পথে আনা কাপড় কিনে যেন গ্রাহকরা প্রতারিত না হন, সেজন্য এ অভিযান চালানো হয়েছে। অভিযানে কাপড়ের দোকানগুলোকে ক্রয় রশিদ সংরক্ষণ এবং অস্বাভাবিক মুনাফা অর্জন না করার বিষয়েও সতর্ক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট