বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মাঝে শিক্ষা অনুদান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান বিতরণ করেন সমাজকল্যাণ এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে মোট ৪৪ জন সুবিধাভোগীর মাঝে সর্বমোট ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ২২ জন আদিবাসী শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা। ২২টি অস্বচ্ছল পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “এটি আপনাদের জন্য শেষ সতর্কবার্তা। কোনো ধরনের চাঁদাবাজি, ভূমি দখল, লুটপাট বা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।” তিনি আরও স্পষ্ট করে বলেন যে, কেউ নিষেধ অমান্য করে এসব অপকর্মে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর শ্রমিক দল সভাপতি মাহফুজুর রহমানের নিরলস চেষ্টার ফলে অটো মিশুক পৌরসভা দীর্ঘদিনের চাঁদা আদায় বন্ধ ঘোষণা করলেন মাননীয় মন্ত্রী। তিনি স্থানীয় পরিবহণ খাত নিয়ে তিনি নির্দেশ দেন যে, ঘোড়াঘাটের প্রত্যেক মোড়ে মোড়ে ইজি বাইক ও অটো রিকশা থেকে চাঁদা তোলা সম্পূর্ণ বন্ধ করতে হবে।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নারীদের স্বাবলম্বী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি তেলের সংকট মোকাবিলা, খাল খনন ও ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সভাপতি শাহ আহমদ শামিম হোসেন চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র আব্দুল ছাত্তার মিলন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ সাহারুল ইসলাম
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
তারিখঃ-১১/০৪/২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews