বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল 

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার বিকেলে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর। জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান এবং ঝিনাইদহ জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে ঝিনাইদহ শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন এর সভাপতিত্ব প্রধান বক্তা আলী আজম মোঃ আবুবকর বলেন, জনগণের রায়ই গণতন্ত্রের মূল ভিত্তি। সেই রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশের মানুষ রাজপথে নেমে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেবে।

জেলা এনপিপির সদস্য সচিব শামসিল আরেফীন কায়সার বলেন, গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা বাস্তবায়নে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে হলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews