1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত, ঐতিহাসিক ঘোড়াঘাটের উন্নয়ন মূলক পরিকল্পনার চতুর্থ প্রস্তাবনা। ঘোড়াঘাট থানায় আটককৃত কোটি কোটি টাকার সম্পদ অজতনে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। রাজবাড়ীতে ১২ বছরের বাকপ্রতিবন্ধিকে ধর্ষণ, ৫৮ বছরের ধর্ষক গ্রেপ্তার। মাধবপুর কৃষি জমি,ছড়া,থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, মুকসুদপুরে হাসপাতাল থেকে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গোয়াইনঘাটে ট্রাকভর্তি অবৈধ কসমেটিকস ও ব্যাটারি জব্দ, গ্রেপ্তার ২ পাংশায় গণধর্ষণ মামলার দুই আসামী গ্রেফতার। জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের ছাতা পেলেন শিশু শিক্ষার্থীরা ঘোড়াঘাটে জমাজমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে আহত ১

নবীগঞ্জের ইনাতগঞ্জে ৪ ডাকাত কে আটক করে পুলিশে সোপর্দ! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

শেখ ইফতেখার আহাদ -নাঈম বিশেষ প্রতিনিধি!

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে ডাকাতি করতে এসে জনতার হাতে ধরা পড়েছে চার ডাকাত।

উত্তেজিত জনতা তাদের ধরে উত্তম-মধ্য দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ২৭ মার্চ দিনগত রাত প্রায় ১২টার দিকে।

 

লামলীপাড় গ্রামের কাছে নবীগঞ্জ সড়কের পাশে শাহিন মিয়া তার দোকানে অবস্থান করছিলেন।

ঠিক তখনই দেশীয় অস্ত্র নিয়ে চারজন ডাকাত তার দোকানে হামলা চালায়।

শাহিন মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের আটক করে এবং দোকানে তালাবদ্ধ করে রাখে।

মুহূর্তেই খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কৃষ্ণ মিত্র, এসআই অনিক পাল ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

উত্তেজিত জনতা তখন ডাকাতদের পুলিশের হাতে না দিয়ে নিজেরাই বিচার করার দাবি জানায়।

জনতার বিক্ষোভ সামাল দিতে ওসি কামাল হোসেন দৃঢ় কণ্ঠে বলেন—

“অপরাধীদের বিচার হবে আইনের মাধ্যমে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সহযোগিতা করুন।

তার আহ্বানে জনতা ধীরে ধীরে শান্ত হয়।

পরে কৌশলে পুলিশের একটি দল সতর্কতার সাথে ডাকাতদের গাড়িতে তুলে দ্রুত থানায় নিয়ে যায়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট