1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

নরসিংদীর শিবপুরে স্ত্রীকে হত্যা করে স্বামী পালাতক।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী!

নরসিংদীর শিবপুর থানা ভরতের কান্দিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজাকে এলোপাতাড়ি আঘাত ও গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে অদ্য ১৩ এপ্রিল ২০২৫ ইং রবিবার দুপুরে শিবপুর মডেল থানার পুলিশ ভর‌তের কা‌ন্দি গ্রামের স্বামীর বসত ঘর হতে স্ত্রী খাদিজার মরদেহ উদ্ধার করেন । এর আগে শনিবার দিবাগত রাতে কোনো একসময় স্ত্রী খাদিজা আক্তার (৩৫) কে এলোপাথাড়ি আঘাত ও গলাটিপে হত্যার পর স্বামী তা‌রেক মিয়া (৪০) পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, রোববার সকা‌লে কোন সাড়া শব্দ না পেয়ে বা‌ড়ির লোকজন ঘরের দরজা ভে‌ঙ্গে ভেতরে ঢুকে খাদিজার মর‌দেহ দেখ‌তে পেয়ে শিবপুর মডেল থানার পুলিশ কে খবর দেয়া হলে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রেন এবং ময়নাতদন্তের জন‌্য নরসিংদী সদর হাসপাতাল ম‌র্গে পাঠান। নিহতের গলা ও মুখ এবং গালে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েক মাস যাবত স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে স্বামী তারেক জড়িত থাকার কারণে স্বামী,স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়ার বিবাদ হতো এবং খাদিজা একাধিকবার তার পিতার বাড়িতে আটক হয়েছিললেন , এ ব্যাপারে একাধিকবার সালিশ দরবার হয়েছে ,স্বামী তারেক বিভিন্ন লোকজনের সুপারিশ নিয়ে খাদিজার বাপের বাড়ি থেকে পুনরায় সংসার করার অঙ্গীকারবদ্ধ হয়ে স্বামী তারেক এর নিজ বাড়িতে নিয়ে আসে । দুই এক দিন ভালো ভাবে চললেও পুনরায় বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের সংসারে অশান্তি নেমে আসে । ভরতেরকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার নামে ডাকাতি সহ একাধিক মামলা চলমান রয়েছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় স্বামী তারেক ও স্ত্রী খাদিজার সাথে পুনরায় পারিবারিক কলহের জেরে শনিবার রা‌তের কোন এক সময় স্বামী তারেক স্ত্রী খাদিজাকে বিভিন্ন আঘাত ও গলা‌টি‌পে হত‌্যা করে মরদেহ ঘরের ভেতর রে‌খে বাইরে থেকে দরজা লা‌গি‌য়ে ঘাতক স্বামী তারেক পা‌লি‌য়ে যায় । শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আফজাল হোসাইন বলেন, এ ব্যাপারে মেয়ের ভাই আওলাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার নং ১৬/৪/২৫ ইং স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট