1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সোহেল মিয়া আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি!

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল২৫) ইং বিকেল আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওরের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ দুর্ঘটনা টি ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাফিল উদ্দিন (২২)।

তারা সম্পর্কে চাচা ভাতিজা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ধান কাটার জন্য সম্প্রতি কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন।

সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওরে ধান কাটতে যান তারা।

বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাত হন।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট