1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার (১৫ মে ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর মোল্লাবাড়ী এলাকার জাহিদুল মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫), বাসযাত্রী ও খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকার নিরাপদ সরকারের ছেলে মানস সরকার (৪০) এবং বাসচালকের সহযোগী খুলনার ডুমুরিয়া ইউনিয়নের শরিফুল মোল্লার ছেলে রাব্বি মোল্লা (১৮)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসের যাত্রী নিহত হন। রাত ২টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসচালকের সহযোগীর মৃত্যু হয়। রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাকচালক এবং বাসের চালকের সহযোগীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসযাত্রীর স্বজনেরা না আসায় মরদেহের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট