1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
সত্যের পথে নিঃশর্ত আত্মসমর্পণ। কাশিয়ানীতে ইয়াবা, গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার এক বাগেরহাটে গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল । সাংবাদিকতার সরকারি নীতিমালা ছাড়া সংগঠন এর মূল্য নেই সাংবাদিক কামাল প্রধান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল  মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ।

নরসিংদীতে ওয়ান শুটারগান,গুলি ও সুইচ গিয়ার চাকুসহ সগীর গ্রেফতার! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে শুটার গান, ১ রাউন্ড গুলি ও একটি চাকুসহ সগীর নামে একজনকে আটক করেছেন পুলিশ। নরসিংদীর সদরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটর গান, এক রাউন্ড তাজা গুলি এবং একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য ২০ মে মঙ্গলবার দুপুরে সদরের বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেফতারকৃত সগীর আহমেদ রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে সন্দেহভাজন হিসেবে সগীর আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃত সগীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নরসিংদীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট